Baby Ponno BD

রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

আমাদের সহজ রিটার্ন পলিসি

Baby Ponno BD থেকে কেনাকাটায় আপনার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। পণ্য পছন্দ না হলে বা সাইজে সমস্যা থাকলে আমরা দিচ্ছি সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ সুবিধা।

🔄

যেসব কারণে পণ্য পরিবর্তন (Exchange) করতে পারবেন

  • ডেলিভারি নেওয়ার পর যদি দেখেন টি-শার্ট বা প্যান্টের সাইজ আপনার সন্তানের ফিট হচ্ছে না।
  • অর্ডার করা পণ্যের কালার বা ডিজাইনের সাথে পাওয়া পণ্যের মিল না থাকলে।
  • পণ্যটিতে কোনো প্রকার কাটা-ছেঁড়া, সেলাইয়ের ত্রুটি বা কালার ড্যামেজ (Defective Product) থাকলে।
📦

রিটার্ন ও এক্সচেঞ্জের নিয়ম ও সময়সীমা

  • পণ্যতে কোনো প্রোকার সমস্যা হলে ডেলিভারি ম্যান উপস্থিত থাকা কালে এক্সচেঞ্জযোগ্য।
  • পণ্যটি অব্যবহৃত (Unused) থাকতে হবে এবং কোনোভাবেই ধোয়া (Wash) যাবে না।
  • পণ্যের সাথে থাকা অরিজিনাল প্রাইস ট্যাগ, লেবেল এবং প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
🚚

ডেলিভারি চার্জ কে প্রদান করবে?

  • আমাদের ভুলের কারণে (যেমন: ভুল সাইজ, ভুল কালার বা ত্রুটিপূর্ণ পণ্য পাঠানো হলে) রিটার্ন বা এক্সচেঞ্জের সম্পূর্ণ ডেলিভারি খরচ Baby Ponno BD বহন করবে।
  • কাস্টমারের ব্যক্তিগত কারণে (যেমন: নিজের পছন্দে ভুল সাইজ অর্ডার করা বা কালার পরিবর্তন করতে চাওয়া) এক্সচেঞ্জ করতে চাইলে রিটার্ন এবং পুনরায় পাঠানোর ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে।
💰

রিফান্ড (টাকা ফেরত) পলিসি

যদি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের স্টকে আর উপলব্ধ না থাকে, তবে রিটার্নকৃত পণ্যটি আমাদের অফিসে পৌঁছানোর পর আমরা আপনার দেওয়া বিকাশ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে ২-৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পূর্ণ করে দেব।

💡 একটি অনুরোধ

ডেলিভারি ম্যানের সামনেই দয়া করে প্রোডাক্টটি চেক করে রিসিভ করবেন। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই আমাদের কল দিয়ে জানালে সবথেকে দ্রুত সমাধান পাওয়া সম্ভব।

Home
WhatsApp
0
Cart
Serch